পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন ক্যাম্পাসের হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মেজবান-ই-ঈদ আয়োজন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা।
সোমবার (২৫ মে) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যেও পৃথক ব্যবস্থা থাকবে বলে জানানো হয় সেই পোস্টে।
এ ব্যাপারে ছাত্রশিবির বেরোবি শাখার সেক্রেটারি রাকিব মুরাদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে ঈদুল আজহা সমাগত। আমরা লক্ষ্য করেছি পড়াশোনা ও বিভিন্ন একাডেমিক ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থী পরিবার-পরিজন ছেড়ে ক্যাম্পাসে ঈদ উদযাপন করতে বাধ্য হন। তাদের জন্যেই ‘মেজবান-ই-ঈদ’ এর আয়োজন।
তিনি আরও বলেন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এ আয়োজনে ক্যাম্পাসে অবস্থানরত সব শিক্ষার্থীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। আসুন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও তাকওয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

