AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক শিক্ষা সফরে চীন যাওয়ার দৌড়ে নিটারের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৯:৩০ পিএম, ১৩ মে, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষা সফরে চীন যাওয়ার দৌড়ে নিটারের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে চীন ভ্রমণের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর আয়োজনে বুধবার রাজধানীর গুলশানস্থ বিটিএমএ কার্যালয়ে তাদের ভাইভা অনুষ্ঠিত হচ্ছে।

নিটারের ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বিভাগ থেকে শিক্ষার্থীদের সিজিপিএ ও একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে এই ভাইভার জন্য বাছাই করা হয়েছে। ভাইভা শেষে নির্বাচিত চারজন শিক্ষার্থী সাত দিনের বিশেষ শিক্ষা সফরে চীন যাওয়ার সুযোগ পাবেন। পুরো সফরের ব্যয়ভার বহন করবে বিটিএমএ।

সফর চলাকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চীনের বিভিন্ন আধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান, উন্নত মেশিনারি, উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তিনির্ভর কারখানা পরিদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক শিল্প ব্যবস্থাপনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিক উৎপাদন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক ও সহপাঠীরা। তাদের মতে, এমন আন্তর্জাতিক শিক্ষা সফর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক শিল্প সম্পর্কে ধারণা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!