AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জবি থেকে বিশ্ব গবেষণায় সাফল্য:

আজ রাতে অনুষ্ঠিত হচ্ছে জকসুর বিশেষ টক সেশন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১০:২৮ এএম, ১৪ মে, ২০২৬

আজ রাতে অনুষ্ঠিত হচ্ছে জকসুর বিশেষ টক সেশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। পুরান ঢাকার ছোট্ট একটি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে তিনি বর্তমানে জার্মানির বিশ্বখ্যাত German Primate Center-এ DAAD স্কলারশিপ নিয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

২০২০ সালে ২৮ জন আন্তর্জাতিক বিজ্ঞানীর সঙ্গে যৌথভাবে তিনি নতুন প্রাইমেট প্রজাতি “Popa Langur” আবিষ্কারে অংশ নেন। এ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে বিশেষ পরিচিতি পান এই বাংলাদেশি বন্যপ্রাণী গবেষক। এছাড়াও তার রয়েছে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, দুটি বুক চ্যাপ্টার এবং বিশ্বের ৬০টিরও বেশি দেশের ২০০-এর অধিক বিজ্ঞানীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

তানভীর আহমেদের এই অনুপ্রেরণাদায়ক যাত্রা, আন্তর্জাতিক গবেষণায় সুযোগ তৈরি, DAAD স্কলারশিপ এবং পিএইচডি আবেদনের বিভিন্ন দিক নিয়ে আজ অনুষ্ঠিত হবে বিশেষ টক সেশন—
“From JnU to the World: Obstacles, Opportunities & Your Next Move”-এর দ্বিতীয় পর্ব।

সেশনে স্পিকার হিসেবে থাকবেন তানভীর আহমেদ এবং হোস্ট হিসেবে থাকবেন মুনি মাসুরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানতে পারবেন—

  • DAAD স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য

  • পিএইচডি আবেদনে প্রোপোজাল, পাবলিকেশন ও সুপারভাইজর কানেক্টের বাস্তব অভিজ্ঞতা

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে সফলভাবে এগিয়ে যাওয়ার কৌশল

আজ (১৪ মে) রাত ৯টায় Zoom প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এই সেশন।

জকসু আয়োজিত এ আয়োজনকে আন্তর্জাতিক গবেষণা, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!