AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি সাকিব, সম্পাদক নাঈমুর


Ekushey Sangbad
কুবি প্রতিনিধি
০৭:৩৭ পিএম, ৭ জুন, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি সাকিব, সম্পাদক নাঈমুর

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শনিবার ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রোটার‍্যাক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং নির্বাচন কমিশনের সদস্য রোটার‍্যাক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটার‍্যাক্ট (পিপি) শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি এই পদকে দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখেন। ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। সবার সহযোগিতায় নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত সভাপতি নাজমুস সাকিব বলেন, প্রতিষ্ঠার পর থেকেই রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সামাজিক সেবা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।

গত রোটা বর্ষে ক্লাবের উদ্যোগে ‘রোটাক্যাম্প’, ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ ও ‘ফ্রিল্যান্সিং বুটক্যাম্প’-এর মতো বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রকল্প ‘পুষ্পায়ন’, শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণের মতো সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, অতীতের এসব অভিজ্ঞতা ও অর্জন আগামী দিনের পথচলার প্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নতুন রোটা বর্ষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন সাফল্য অর্জনের প্রত্যাশা রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!