AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিই সোসাইটি অব নিটারের বার্ষিক সভা


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৯:১৮ পিএম, ১৪ মে, ২০২৬

আইপিই সোসাইটি অব নিটারের বার্ষিক সভা

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আইপিই সোসাইটি অব নিটারের বার্ষিক সাধারণ সভা ও ভবিষ্যৎ রূপকল্প বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে।

আজ, ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার নিটারে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ডিরেক্টর প্রফেসর ড. মো. আশেকুল আলম রানা, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভার শুরুতেই প্রদর্শিত হয় আইপিই সোসাইটি অব নিটারকে নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি। এতে উঠে আসে বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীদের সোসাইটিকে ঘিরে ভাবনা ও ভবিষ্যৎ প্রত্যাশা। পাশাপাশি স্থান পায় শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান রায়হান আহমেদ জয় এবং নিটারের ডিরেক্টর প্রফেসর ড. মো. আশেকুল আলম রানার বিশেষ বার্তা।

এরপর বক্তব্য রাখেন আইপিই সোসাইটি অব নিটারের প্রতিষ্ঠাকালীন কমিটির বিভিন্ন বিভাগের দলনেতা ও সহকারী দলনেতারা। তারা তাদের বক্তব্যে আইপিই সোসাইটি অব নিটার প্রতিষ্ঠাকালীন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা, ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষা এবং সোসাইটির উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও চলতি বর্ষের শিক্ষার্থীদের একাংশ বক্তব্য প্রদান করেন, যেখানে তারা এই সোসাইটিকে ঘিরে নিজেদের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এক পর্যায়ে সোসাইটির মার্কেটিং অ্যান্ড কোলাবোরেশন হেড গোবিন্দ ঘোষ সম্রাট সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য, কার্যক্রম, ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার প্রেজেন্টেশনে সোসাইটির ভিশন ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের একটি সুস্পষ্ট চিত্র উঠে আসে।

পরবর্তীতে ভবিষ্যৎ সম্ভাবনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিটারের ডিরেক্টর প্রফেসর ড. মো. আশেকুল আলম রানা। তিনি জানান, নিটারে যেকোনো গঠনমূলক কাজে শিক্ষার্থীরা তার এবং নিটার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বিগত বছরের মতো সোসাইটি যেন এ ধরনের শিক্ষণমূলক ও জাতীয় পর্যায়ের আয়োজন অব্যাহত রাখে।

এসময় বক্তব্য রাখেন বিভাগের লেকচারার হাসান আলী এবং আব্দুল্লাহ আল ফুয়াদ। সমাপনী বক্তব্যে নিটারের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের লেকচারার এবং আইপিই সোসাইটি অব নিটারের কোষাধ্যক্ষ প্রমা আচার্য তার সময়কার স্বপ্নের বাস্তব রূপ হিসেবে আইপিই সোসাইটি অব নিটারের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ২০২৬-২৭ সেশনের পরিচালনা কমিটির বিভাগীয় দলনেতাদের নাম ঘোষণা করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!