AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সাংবাদিকের ওপর হামলা

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত



কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেরাব হোসেন নাহিদ ও জীবন আহমেদের পদ ১ মাসের জন্য স্থগিত করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং মোঃ জীবন আহমেদের প্রাথমিক সদস্য পদ এক (১) মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধর করে কবি নজরুল কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী।

কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!