AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকা স্মরণে সেমিনার


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৫:২৩ পিএম, ১৩ জুন, ২০২৬

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকা স্মরণে সেমিনার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির  যৌথ আয়োজনে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর গ্যালারী-২ এ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। 

‎সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম আব্দুল আলীম। এরপর, কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে তার প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর হায়দার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ।

‎প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন। এছাড়াও আলাচনা রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমীন ও বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. এম আব্দুল আলীম বলেন, কবি মাহমুদা খাতুন সিদ্দিকা যে শহরে থেকে সাহিত্য সাধনা করেছেন আমি ঠিক সেই শহরেই বাস করি। তিনি যে বাসাটিতে থাকতেন তার পাশেই আমার বাসা। তবে মহাকালের যে বিধান সেই বিধানে মাত্র একশো বছরের যে ইতিহাস পরিক্রমা, সেই পরিক্রমা মাহমুদা খাতুন সিদ্দিকার সেই স্মৃতির চিহ্ন, সেই বাড়িটি এখন আর নাই। 
‎সেমিনারের সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির বলেন, আজকে বাংলা বিভাগে বাংলা একাডেমির এই আয়োজন সত্যিই বাংলা বিভাগের জন্য একটা গৌরবের বিষয়। একই সঙ্গে বাংলা একাডেমির যে কর্মকর্তা প্রতি মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলা একাডেমি ইতিমধ্যে আমাদের জানিয়েছেন, আজকে যে দুটি প্রবন্ধ যেটা এখানে পঠিত হয়েছে তারা সেই প্রবন্ধ আমাদের কাছ থেকে নেবেন এবং সম্ভবত বাংলা একাডেমি যে স্মারক গ্রন্থ করবে আমাদের দুজন প্রাবন্ধিকের যে দুটি লেখা সেখানে হয়তোবা স্থান পাবে। 

‎প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, কোনো জাতির অগ্রযাত্রা কেবল রাজনৈতিক ইতিহাসের মাধ্যমে নির্ধারিত হয় না। সাহিত্য, সংস্কৃতি এবং জ্ঞানচর্চাও সেই যাত্রার গুরুত্বপূর্ণ নিয়ামক।

একজন সাহিত্যিক তার সময়কে ধারণ করেন, সমাজের মনস্তত্ত্বকে প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেন। মাহমুদা খাতুন সিদ্দিকা ছিলেন তেমনই একজন সাহিত্যিক, যিনি তাঁর সময়কে অতিক্রম করে আজও আমাদের কাছে প্রাসঙ্গিক।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!