AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ পিএম, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল হিসেবে ২৩টি আসরের সবকটিতেই অংশ নিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা শুধু শিরোপা জয়ের রেকর্ডেই নয়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দীর্ঘদিন ধরে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে।

১৯৩৪ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-১ গোলে হারের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কোনো পরাজয় দেখেনি ব্রাজিল। টানা ৮৮ বছর ধরে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপরাজিত রয়েছে দলটি।

এই সময়ে বিশ্বকাপে খেলা ২০টি প্রথম ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে ব্রাজিল, আর তিনটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য, ১৯৭৮ সালে সুইডেনের সঙ্গে ১-১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।

বিশ্বকাপের শুরুর দুই আসরে অবশ্য এমন সাফল্য ছিল না ব্রাজিলের। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। এরপর থেকেই বদলে যায় দৃশ্যপট।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের আধিপত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে সেলেসাওরা, যেখানে মোট গোল করেছে ১১টি এবং কোনো গোল হজম করেনি।

সবশেষ ২০টি উদ্বোধনী ম্যাচে ব্রাজিল মোট ৪৯টি গোল করেছে, যা দলটির আক্রমণাত্মক ফুটবলেরই প্রতিফলন।

চলমান ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার দীর্ঘ রেকর্ড ধরে রাখাই লক্ষ্য থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোও আত্মবিশ্বাসী। দুই দলের মুখোমুখি লড়াইয়ে উভয়েরই একটি করে জয় রয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ ব্যবধানে জয় পেলেও, ২০২৩ সালের একটি প্রীতি ম্যাচে মরক্কো ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল।

বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান

  • ম্যাচ: ২২টি

  • জয়: ১৭টি

  • ড্র: ৩টি

  • হার: ২টি (১৯৩০ ও ১৯৩৪)

১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের রেকর্ড—১৭ জয় ও ৩ ড্র, যা আন্তর্জাতিক ফুটবলে অন্যতম দীর্ঘ অপরাজিত ধারার একটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!