AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫১ পিএম, ১৩ জুন, ২০২৬

লেবাননে ফের ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের আগে নাবাতিয়াহ শহরসহ ২০টির বেশি এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশনায় দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এবং উপকূলসংলগ্ন মোট ২৪টি এলাকার বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরের এলাকায় চলে যেতে বলা হয়েছে। গত মাসে ইসরায়েল জাহরানি নদীর দক্ষিণাঞ্চলকে ‘যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় একজন স্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া কাফার রেম্মান ও কাফার তেবনিত এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। চলমান হামলার কারণে নাবাতিয়াহ শহরের অনেক বাসিন্দা এলাকা ছেড়ে চলে যাওয়ায় শহরটি প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যেকোনো শান্তি উদ্যোগে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ না থাকায় তারা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি।

পরিস্থিতি নিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, দেশটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। তার ভাষায়, রাষ্ট্রের নিয়ন্ত্রণে একক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা অথবা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাবের মধ্যে থাকার প্রশ্নে লেবাননকে সিদ্ধান্ত নিতে হবে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৩ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন।

তথ্যসূত্র: এএফপি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!