AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে ক্যারিয়ার ক্লাবের সমাপনী উৎসব


Ekushey Sangbad
জবি প্রতিনিধি
০৯:১১ পিএম, ১৭ মে, ২০২৬

জবিতে ক্যারিয়ার ক্লাবের সমাপনী উৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) দুটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ এর যৌথ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘ট্রেন টু ম্যানিয়াক’ শিরোনামে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যরা গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক্যারিয়ার ক্লাবের সদস্যদের এমনভাবে নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে, যেন তারা অন্য শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।"

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন ক্যারিয়ার ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে শিল্পক্ষেত্রের সমন্বয় বৃদ্ধি পেয়েছে, তবে এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সমাজের সমন্বয়কেও গুরুত্ব দিতে হবে।

আমাদের ক্যারিয়ার ও শিক্ষা সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে, সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।" সফলতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সঠিক দিকনির্দেশনা (থ্রিডি- ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিরেকশন) বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের উপস্থিতিতে বিশেষ সেশন পরিচালনা করা হয়। ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ উপযোগী পেশাদার দক্ষতা’ শীর্ষক সেশনে বক্তব্য উপস্থাপন করেন জামশেদ আমিন।

এছাড়া ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মিয়াজি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুটি প্রতিযোগিতামূলক ও প্রশিক্ষণমূলক ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের মডারেটর মো. শফিকুল ইসলাম ও মো. আল আমিনসহ ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান লার্নিং, বেভারেজ, ফটোগ্রাফি এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থেকে অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!