AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগে হল প্রভোস্টের অপসারণের দাবি জাকসুর


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৯:৪৪ পিএম, ২ এপ্রিল, ২০২৬

ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগে হল প্রভোস্টের  অপসারণের দাবি জাকসুর

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অপসারণের দাবি জানিয়েছে জাকসু নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  বিষয়টি নিশ্চিত করে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, 
আমরা লক্ষ করছি বিভিন্ন মিডিয়ায় জাবি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা নিষিদ্ধঘোষিত সংগঠন  আওয়ামীলীগের পক্ষে প্রত্যক্ষভাবে বয়ান উৎপাদন করেন, আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করে। একইসাথে একটি হলের প্রভোস্ট হয়েও উনি ক্যাম্পাসে থাকেন না, হলের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেন না যে কারণে উক্ত হলের শিক্ষার্থীরা তার প্রতি বিরক্ত। এমতাবস্থায় জাকসুর চতুর্থ এক্সিকিউটিভ মিটিংয়ে জাকসুর নেতৃবৃন্দ সুফিয়া কামাল হল এর প্রভোস্ট পদ থেকে তার অপসারণ দাবী করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা জাকসুর পক্ষ থেকে আবেদন পেয়েছি। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে, গত ১১ মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে তিনি  বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “দেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতেই হবে।”

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!