AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে নেটওয়ার্ক সুইচ চুরি


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
১০:২৭ পিএম, ১৭ মার্চ, ২০২৬

বেরোবিতে নেটওয়ার্ক সুইচ চুরি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল থেকে প্রায় লক্ষাধিক টাকার ইন্টারনেট নেটওয়ার্ক সুইচ চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

হলের আবাসিক শিক্ষার্থী সাদুইল রহমান বলেন, গতকাল রাতে ঝড়ের কারণে হলের বিদুৎ চলে গেলে সে সুযোগে চোর চুরি করে। পরে বিদ্যুৎ আসলে যখন আমরা নেট পাইনি, তখন চেক করে দেখি রুমের বাহিরে থাকা মেশিন নাই।

রাত ৮ টার দিকে ডিউটিতে সিকিউরিটি গার্ড মনোয়ার হোসেন বলেন, রাত আটটার দিকে যখন শিক্ষার্থীরা ওয়াইফাই নাই বলে নিচের দিকে আসে তখন আমরা নিচেই ছিলাম।

এখানে কোন বহিরাগত বা কেউ আসেনি। আর যেই জিনিসটা চুরি করেছে সেটা হচ্ছে খুলতেন একজন দক্ষ লোকের প্রয়োজন। অনেক সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি থাকা অবস্থায় নেটওয়ার্ক সুইস হারিয়েছে সেটা জানাজানি হয়নি। আমি শাহীন ভাইকে আমার দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাত দশটার দিকে বের হয়ে আসি। তারপর সকালবেলায় উঠে দেখি যে হল থেকে নেটওয়ার্ক সুইচ যার দাম লক্ষাধিক টাকা সেটা চুরি হয়েছে।

এ বিষয়ে জানতে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানসহ একাধিক সহকারী প্রভোস্টকে একাধিকবার ফোন করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!