AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষাবৃত্তি দিল বাকৃবি ছাত্রশিবির



শিক্ষাবৃত্তি দিল বাকৃবি ছাত্রশিবির

‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বর্ষের ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

শনিবার (৭ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জানা যায়, কর্মসূচির ৩য় ও শেষ অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও বৃত্তি প্রদান করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, বাকৃবি শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন, প্রচার সম্পাদক ইউনুস বিন হুসাইন খান। এ ছাড়া বাকৃবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন বলেন, তোমরা যারা শিক্ষাবৃত্তি পাচ্ছো তোমাদেরকে আমি দুটি টার্গেট দিতে চাই। প্রথমটি হল প্রত্যেক সেমিস্টারে এ প্লাস পাওয়া এবং আরেকটি হল পরকালেও যাতে এ প্লাস পাই এজন্য আমল করা। এই রমজান কুরআন নাজিলের মাস, কুরআনের সাথে একটা আত্মিক বন্ধন জারি রাখো।

শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছি, অনেক বড় বড় এমপি, মন্ত্রী ছিল, তারা তাদের কাজের জন্যই এই সমাজে এখন মূল্যহীন। তাই আমরা যে কাজগুলো করবো, সেই কাজগুলো যাতে অন্য মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চেষ্টা করছে একটি সোনালী বাংলাদেশ গঠন করার। আমরা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং এই রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, তাই এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রধান দায়ভার আমাদেরই।

সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, ১৭ই রমজান, বদর দিবসের মতো তাৎপর্যপূর্ণ একটি দিনে আমরা সকলে উপস্থিত হয়েছি। ছাত্রশিবিরের মিশন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি, এরই তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি।

দক্ষ দেশপ্রেমিক হয়ে ও দেশের সেবায় নিয়োজিত হয়ে কৃষি ক্ষেত্রে আরো কিভাবে বিপ্লব আনতে পারেন সে চেষ্টায় আপনারা নিয়োজিত হন।

 

একৃুশে সংবাদ/ওজি

Link copied!