পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ‘পাস্ট ডিবেটিং সোসাইটির’ উদ্যােগে তিনদিন ব্যাপী ৯ম আন্তঃবিভাগীয় ভাষা বির্তক ২০২৬ প্রতিযোগিতার আয়োজন করছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালরি -১ অনুষ্ঠানের উদ্বোধন করেন। একাডেমিক ভবন-১ বিভিন্ন ভিন্যুতে দিনব্যাপী বির্তক চলতে থাকে। আগামী শনিবার ( ৭ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো: হাবিবুল্লাহ এবং সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের অফিস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারিখ নিশ্চিত করেন সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘আগামীকাল ৫ ফেব্রুয়ারী বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে, এটি চলবে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ২১ বিভাগের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করবে। তিনটি ট্যাব রাউন্ড বিতর্কের পর কোয়ার্টাল ফাইনালের আট দলের নাম ঘোষণা করা হবে, একই সাথে সেরা বিতার্কিকদের নাম ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, একই দিনে(৫ মার্চ) বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। শনিবার (৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মিনার প্রাঙ্গনে’এ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতির জ্ঞাপন করেছেন।
এবারে বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

