AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বসন্ত পঞ্চমী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেগা কনটেস্টের আয়োজন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৫:০৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

বসন্ত পঞ্চমী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেগা কনটেস্টের আয়োজন

বসন্ত পঞ্চমী তথা শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে একটি মেগা কনটেস্টের আয়োজন করা হয়েছে।

এই কনটেস্টে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো—

১) সেরা মঞ্চসজ্জা

২) সেরা প্রতিমা

৩) সেরা ফটোগ্রাফার এবং

৪) সেরা ভিডিওগ্রাফার

এর মধ্যে সেরা মঞ্চসজ্জা ও সেরা প্রতিমা—এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার পাবে সংশ্লিষ্ট বিভাগ বা বিভাগীয় প্রতিনিধিরা। অপরদিকে সেরা ফটোগ্রাফার ও সেরা ভিডিওগ্রাফার ক্যাটাগরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

সেরা ফটোগ্রাফার ক্যাটাগরিতে নির্বাচিত সেরা তিনটি ছবির ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হবে। একইভাবে সেরা ভিডিও কন্টেন্ট ক্যাটাগরিতে সেরা তিনজন ভিডিওগ্রাফার পুরস্কার পাবেন।

আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টার মধ্যে প্রতিযোগিতার জন্য ছবি ও ভিডিও পাঠাতে হবে আয়োজকবৃন্দের নির্ধারিত ঠিকানায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!