AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন


Ekushey Sangbad
জবি প্রতিনিধি
০৪:৩২ পিএম, ৯ জুন, ২০২৬

ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিখোঁজ হয়েছেন।

পরিবারের দাবি, গত তিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, বয়সজনিত কারণে তাঁর মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান।

তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে আজ দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই মর্মে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮-৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!