AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মরিচের গুঁড়ো ছুঁড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট



মরিচের গুঁড়ো ছুঁড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট

চট্টগ্রামের বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে ও মুখে মরিচের গুঁড়ো ছুঁড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের গগন সেন বাড়ির বাসিন্দা ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।

অভিযোগে বলা হয়, শাকপুরা চৌমুহনী বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোর’ নামে কাপড়ের দোকান পরিচালনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ও কাজ করেন গৌতম চৌধুরী। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক তার পথরোধ করে।

গৌতম চৌধুরীর ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে তার চোখে টর্চের তীব্র আলো ফেলে বিভ্রান্ত করে। পরে মুখে মরিচের গুঁড়ো ছুঁড়ে দিয়ে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে। একপর্যায়ে তার কাছে থাকা ৩০ হাজার টাকা এবং প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

তিনি জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা রাস্তার পাশের ঝোপের আড়ালে ওৎ পেতে ছিল।

বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!