AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, ক্ষতি ৯ লাখ টাকা


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৩:২৩ পিএম, ১০ জুন, ২০২৬

লালপুরে পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, ক্ষতি ৯ লাখ টাকা

নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকের।

​মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মাচরের নওসারা সুলতানপুর এলাকায় এমন অমানবিক ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে মোঃ সুজন আলী ও মোঃ নাজমুল আলী।

বুধবার (১০ জুন) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলসহ কেটে ফেলা গাছগুলো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা জানান, আর মাত্র কিছুদিন পরেই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠত। তার আগেই দুর্বৃত্তদের এমনকান্ডে কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন।

​ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এই পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে তাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। এতে তারা এখন নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন।

​এদিকে ফসলের ওপর এমন নির্মমতায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং আমাদের টিম গেছে ঘটনাস্থলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!