AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জকসু নির্বাচনে ২৯ কেন্দ্রের ফলে ৫০৪ ভোটে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৯:৪০ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

জকসু নির্বাচনে ২৯ কেন্দ্রের ফলে ৫০৪ ভোটে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ২৯টি কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এসব কেন্দ্রের ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল–ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৫৫৬ ভোট। ফলে ২৯ কেন্দ্র শেষে রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন ৫০৪ ভোটে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ২৯তম কেন্দ্র হিসেবে অর্থনীতি বিভাগের ভোটের ফল ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৭৭ ভোট, আর এ কে এম রাকিব পেয়েছেন ১৩৩ ভোট।

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনো ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতার কারণে রাত সাড়ে ১২টার পর ভোটগণনা শুরু হয়। ভোট গণনায় অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিন ব্যবহার করা হচ্ছে।

জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করা হয়। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হয়। যে মেশিনের ফল হাতে গণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই মেশিনে পরবর্তী ভোট গণনা চালানো হয়। নিয়মিত বিরতিতে হাতে গণনার মাধ্যমেও ওএমআর যাচাই করা হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত দেড়টার দিকে পুনরায় গণনা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদ নির্বাচনে ১ হাজার ২৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ রাখতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!