AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩০ পিএম, ১২ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি

আর্জেন্টিনার দারুণ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি।

রোববার (১২ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১–১ গোলে সমতা থাকলেও অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে জয় তুলে নেয় আলবিসেলেস্তারা।

এই জয়ের পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে তিনি এক শব্দে লিখেছেন, ‘উইন’। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই প্রিয় দলের জয়ের আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী।

পরীমনি আর্জেন্টিনার সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচ থাকলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রতি নিজের সমর্থনের কথা জানান অভিনেত্রী। সেই সঙ্গে আর্জেন্টিনার গোল দিলেই পোস্ট।

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি সুইজারল্যান্ড।

এখন আর্জেন্টিনা সমর্থকদের মতোই অধীর অপেক্ষায় রয়েছেন পরীমনিও। দেখা যাক, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না তার প্রিয় দল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!