গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের কৃতি শিক্ষার্থী তাইয়্যিবা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
তাইয়্যিবা মুকসুদপুর উপজেলার ৫০ নং বাজার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি সম্পন্ন করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। তার বাবা খন্দকার আজাদুর রহমান।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাইয়্যিবা শুরু থেকেই একজন মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থী। নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই সে এই সাফল্য অর্জন করেছে।
তাইয়্যিবা পরিবার জানায়, ভবিষ্যতেও সে নিষ্ঠার সঙ্গে লেখাপড়া চালিয়ে যেতে চায় এবং উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

