AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৭ বিশ্বকাপ শুরু হতে পারে ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২২ এএম, ১২ জুন, ২০২৬

২০২৭ বিশ্বকাপ শুরু হতে পারে ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হতে পারে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত এক প্রতিবেদনে সম্ভাব্য এই সূচির তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় টুর্নামেন্টের সম্ভাব্য সময়সূচি নিয়ে নীতিগত সম্মতি হয়েছে। আগামী জুলাইয়ে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সূচির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, মোট প্রায় ৫৪টি ম্যাচের মধ্যে অন্তত ৪১টি দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়েসহ তিনটি ভেন্যুতে ৮ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নামিবিয়াতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

দীর্ঘ ২৩ বছর পর আবার আফ্রিকা মহাদেশে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল।

নতুন ফরম্যাটে ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে লিগ পর্বে খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উন্নীত হবে।

আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে সহ-আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!