AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাস গড়ার মিশনে মারিয়ারা, সামনে শুধু ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৬ পিএম, ৬ জুন, ২০২৬

ইতিহাস গড়ার মিশনে মারিয়ারা, সামনে শুধু ভারত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্য পূরণের এখন একেবারে দ্বারপ্রান্তে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ স্বাগতিক ভারতকে পরাজিত করতে পারলে অধিনায়ক মারিয়া মান্ডা ও তার সতীর্থরা হ্যাটট্রিক শিরোপা অর্জনের গৌরব অর্জন করবেন।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৬ জুন) ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

সেমিফাইনালের একাদশ থেকে ফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আফিদা খন্দকার গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে না থাকলেও তাকে ফাইনালে আবার রেখেছেন কোচ বাটলার।  

বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। পরের সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। 

২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে দুই বার টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের। 

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!