AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় ঝুট গুদামে আগুন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১২:২৬ পিএম, ২০ মে, ২০২৬

আশুলিয়ায় ঝুট গুদামে আগুন

ঢাকার সাভারের আশুলিয়ায় মধ্যরাতে ঝুট প্রক্রিয়াকরন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় একটি ঝুট প্রক্রিয়াকরন প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘন্টা পর নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।

আগুন নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিসের ২ টি স্টেশনের মোট ৪টি ইউনিট। আগুনে মালামাল পুড়ে গেলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, গেল রাত ১২ টার দিকে আগুনের সংবাদ পেয়ে প্রথমে ডিইপিহেড  ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু ককরে। পরে জিরাবো ফায়ার স্টেশনের আরও ২টি ইউনিট এসে যোগ দেয়। প্রায় ১ ঘন্টা পর রাত আনুমানিক ১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারন পরবর্তী তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!