AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হবেই: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৯ এএম, ৫ জুন, ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হবেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি আশা করছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ আমি আপনার প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমরা একটি চুক্তি করব।”

দুই দেশের চলমান বাণিজ্য আলোচনা প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভারত মার্কিন কোম্পানিগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করে এসেছে।

তিনি বলেন, “তারা আমাদের কোম্পানিগুলোর ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে, অথচ আমরা তাদের কাছ থেকে প্রায় কিছুই নিইনি।”

চলতি সপ্তাহে একটি মার্কিন প্রতিনিধি দল ভারতে চার দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে। বৃহস্পতিবার সেই আলোচনা শেষ হয়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে। উভয় দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি চুক্তি সম্পন্ন করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনার সময় ট্রাম্প মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসনের প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, ভারতের উচ্চ শুল্ক নীতির কারণে প্রতিষ্ঠানটি দেশটিতে ব্যবসা পরিচালনায় সমস্যার মুখে পড়েছিল।

ট্রাম্প বলেন, “তারা হার্লি-ডেভিডসনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ফলে কোম্পানিটিকে ভারতে কারখানা স্থাপন করতে বাধ্য হতে হয়।”

তিনি আরও দাবি করেন, ভারতীয় মোটরসাইকেল নির্মাতারা যুক্তরাষ্ট্রে শুল্ক বাধা ছাড়াই ব্যবসা করতে পেরেছে।

ট্রাম্পের ভাষায়, “তারা এখানেও মোটরসাইকেল বিক্রি করেছে। জানেন আমরা কত শুল্ক নিয়েছি? কিছুই না। এখন পরিস্থিতি বদলেছে। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য থেকে অনেক অর্থ উপার্জন করছি।”

এর আগে ৭ ফেব্রুয়ারি ট্রাম্প ও মোদির টেলিফোন আলাপের পর দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপের কাঠামো চূড়ান্ত করে। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়ের পর শুল্কনীতি নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুই দেশ নতুন করে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান আলোচনা সফল হলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!