AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৩৬ রানে পিছিয়ে লাঞ্চে পাকিস্তান, বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৭ পিএম, ১৯ মে, ২০২৬

৩৩৬ রানে পিছিয়ে লাঞ্চে পাকিস্তান, বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট

সিলেট টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। ম্যাচ জিততে সফরকারীদের এখনও প্রয়োজন আরও ৩৩৬ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ৮ উইকেট।

দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ১০১ রান তুললেও দুই ওপেনারকে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

১৬তম ওভারে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার আজান আওয়াইস। ২১ রান করা এই ব্যাটার রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ার মাঠের সিদ্ধান্ত বহাল রাখেন।

এর আগে ১১তম ওভারে নাহিদ রানার গতিময় ডেলিভারিতে গালিতে ক্যাচ দেন আরেক ওপেনার আব্দুল্লাহ ফজল। ৬ রান করা এই ব্যাটারের ক্যাচটি দুর্দান্ত দক্ষতায় তালুবন্দি করেন মিরাজ।

তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েছেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৬১ বলে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়েছেন। মধ্যাহ্নভোজ বিরতিতে বাবর ২৪ ও শান মাসুদ ৪১ রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!