AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০০ এএম, ১৬ মে, ২০২৬

সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে সকালে বৃষ্টির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করা এই তরুণ ব্যাটার এবার সাদা পোশাকেও যাত্রা শুরু করলেন।

বাংলাদেশ দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে চোটের কারণে একাদশে নেই ওপেনার সাদমান ইসলাম। এছাড়া জায়গা হারিয়েছেন পেসার এবাদত হোসেন।

অন্যদিকে পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। একাদশে স্পিন বিভাগে পরিবর্তন এনে নোমান আলির বদলে সুযোগ পেয়েছেন সাজিদ খান।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!