AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মুশফিক-তাইজুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৩ পিএম, ১০ জুন, ২০২৬

আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মুশফিক-তাইজুল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। তাদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।

বুধবার (১০ জুন) পুরুষ ও নারী বিভাগের মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। দুই টেস্টে তিনি ৬৩.২৫ গড়ে ২৫৯ রান সংগ্রহ করেন এবং সিরিজসেরা নির্বাচিত হন।

২১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন মুশফিক।

মিরপুর টেস্টে ৭১ রানের ইনিংসের পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সেই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন, পেছনে ফেলেন মুমিনুল হককে।

অন্যদিকে, বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন পাকিস্তান সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। দুই টেস্টে তিনি ১৩টি উইকেট নেন, যেখানে তার বোলিং গড় ছিল ১৯.৬১।

মিরপুর টেস্টে দুই ইনিংসে দুটি করে উইকেট নেওয়ার পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন ৬ উইকেট। ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান এই স্পিনার।

এদিকে নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিও মে মাসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ ছয় ওয়ানডেতে তিনি ৪৯.৮০ গড়ে ২৪৯ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১১০.৬৬। এ সময় একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নেন ৪.৫২ ইকোনমি রেটে।

নারী বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!