AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবির নতুন কমিটিতে কে পেলেন কোন দায়িত্ব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৭ পিএম, ৯ জুন, ২০২৬

বিসিবির নতুন কমিটিতে কে পেলেন কোন দায়িত্ব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে প্রথম বোর্ড সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৭ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সর্বসম্মতিক্রমে বিসিবির সভাপতি নির্বাচিত হন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। এর আগে তিনি দুই মাস অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত ২৫ পরিচালকের মধ্যে জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন, ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজন পরিচালক রয়েছেন। তবে রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করায় প্রথম সভায় ২৪ জন পরিচালক অংশ নেন।

নতুন স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা

  • ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি: তামিম ইকবাল

  • ফাইন্যান্স কমিটি: ইসরাফিল খসরু

  • গেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহা

  • এইজ গ্রুপ কমিটি: মিনহাজুল আবেদীন নান্নু ও শফিকুল আলম

  • মার্কেটিং কমিটি: আসাদুজ্জামান ও আসিফ রব্বানী

  • ডিসিপ্লিনারি কমিটি: আবদুল কাইয়ুম চৌধুরী ও মির্জা ফয়সল আমীন

  • হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটি: শাহনিয়ান তানিম

  • মেডিক্যাল কমিটি: ডা. মাহবুব শামীম

  • আম্পায়ার্স কমিটি: মির্জা ইয়াসির আব্বাস

  • ওয়েলফেয়ার কমিটি: শেখ রুহুল আমিন

  • টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: সাঈদ ইব্রাহিম আহমেদ

  • মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি: আসিফ রব্বানী

  • সিকিউরিটি কমিটি: সাঈদ ইব্রাহিম আহমেদ

  • টুর্নামেন্ট কমিটি: সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

  • অডিট কমিটি: সাইদ বিন জামান সৌরভ

  • লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি: ইয়াসির ফয়সাল ও ইসরাফিল খসরু

  • ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম): মঈন উদ্দিন চৌধুরী

  • উইমেন্স উইং: রফিকুল ইসলাম বাবু

  • ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি: এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

নতুন বোর্ডের এই কমিটিগুলোর মাধ্যমে বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!