AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের আগে দারুণ জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৯ এএম, ১০ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে দারুণ জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মূল আসরে নামার বার্তা দিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। এরই ধারাবাহিকতায় ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলি শটে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার বারকো। মাটি ঘেঁষে নেওয়া তার শটটি গোলপোস্টের নিচের কোণ দিয়ে জালে জড়িয়ে পড়ে। আইসল্যান্ডের গোলরক্ষক সর্বোচ্চ চেষ্টা করেও বলটি ঠেকাতে পারেননি।

চমৎকার এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মাঠে নামেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর আগে মেসির নিখুঁত পাসে গোলের সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্তিনেজ। তবে তাকে ফাউল করে থামান আইসল্যান্ডের গোলরক্ষক, যার ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে সফলভাবে বল জালে পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

ম্যাচের শেষ দিকে আলমাদার গোলে ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা এবং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী প্রস্তুতি সম্পন্ন করে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!