AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৭ পিএম, ১৫ মে, ২০২৬

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি

বিশ্বকাপ শুরুর আগেই বড় সুখবর পেল ব্রাজিল ফুটবল দল। ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। ফলে ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকবেন তিনি।

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ শিরোপা না জেতার হতাশা কাটাতে অভিজ্ঞ আনচেলত্তির ওপর আস্থা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৬৬ বছর বয়সী আনচেলত্তির ক্যারিয়ারে এটিই প্রথম জাতীয় দল কোচিংয়ের অভিজ্ঞতা। এর আগে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দায়িত্ব সামলেছেন তিনি।

এ পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৫টিতে, ড্র করেছে ২টি এবং হেরেছে ৩টি ম্যাচে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!