বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে। যেটি অঘোষিত ফাইনাল। জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বিজয়ী দল।
সে লক্ষ্যে এরই মধ্যে টস করতে নেমেছে বাংলাদেশ এবং পাকিস্তানের দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাহিন শাহ আফ্রিদি।
টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মা’জ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

