AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৩০ রানে জয় পায় ক্যারিবীয়রা। দুই ম্যাচে টানা জয়ে ৪ পয়েন্ট পেল উইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ১৫তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ব্রিটিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরিস্থিতিতেও ব্যাটিং তাণ্ডব চালাম সিমরন হিতমায়ার। তিনি মাত্র ১২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রান করে ফেরেন।

২৯ বলে ৩৪ রান করেন রোস্টন চেজ। তবে কাজের কাজটি করেন শেরেফানি রাদারফোর্ড। তিনি ৪২ বলে দুই চার আর ৭টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তার এমন ব্যাটিং তাণ্ডবের কারণেই শুরুতে বিপাকে পড়ে যায় উইন্ডিজ শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অবশ্য শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে একটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!