AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্সেলোনার বিপক্ষে মেসির গোল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৪ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

বার্সেলোনার বিপক্ষে মেসির গোল

এবার বার্সেলোনার বিপক্ষেই গোল করে নতুন বছর শুরু করলেন লিওনেল মেসি। প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে বার্সেলোনা এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবে ভক্তদের পরিস্কার করা দরকার যে, এই বার্সেলোনা মেসির সাবেক ক্লাব নয়।

এই বার্সা ইকুয়েডরের জনপ্রিয় একটি ক্লাব। তাদের বিপক্ষে খেলতেই ইকুয়েডরের কিতোয় গিয়েছিল মায়ামি। তবে কাঙ্খিত জয় নিয়ে ফিরতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি।

ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। তাঁর কল্যাণে ৩১ মিনিটে লিড নেয় মায়ামি। মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সার অর্ধে ছুটতে থাকেন মেসি। বক্সে ঢোকার সময় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান। কিছুই করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।

১০ মিনিটের মাথায় ম্যাচে ফেরে বার্সেলোনা। তাদের হয়ে জালের ঠিকানায় বল পাঠান হোয়াও রোজাস। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ২-১ করে মায়ামি। ডি বক্সে মেসির পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সফরকারীদের মেক্সিকান ফরোয়ার্ড বার্তেরেম। এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না মেসি। দুই গোলে অবদান রাখা এই ফুটবলারকে ৬০ মিনিটে তুলে নেন মায়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানো। বদলি হিসেবে মাঠে নামেন মেসির বন্ধু লুইস সুযারেজ।

ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে দশজনের দলে পরিণত হয় মায়ামি। ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডেভিড আয়ালা। সে সুযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই সমতা টানে বার্সা। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন থমাস মার্টিনেজ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!