প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শিরোপার গৌরব নিয়ে দেশে পৌঁছান অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের রাজধানীর হাতিরঝিলে নেওয়া হচ্ছে। সেখানে তাদের সম্মানে রাতের বেলা গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ক্রীড়া সচিব উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সংবর্ধনা শেষে জলসিড়িতে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠান শেষ হলে সাফজয়ী নারী ফুটসাল দল গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান রানার্সআপ হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

