AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘরের মাঠে শেষ ম্যাচে রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে সিলেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৬ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

ঘরের মাঠে শেষ ম্যাচে রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে সিলেট

ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখল সিলেট টাইটান্স। শক্তিশালী ও তারকাবহুল রংপুর রাইডার্সকে সহজেই হারিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। হাতে ছিল তখনও ১৫ বল।

নবম ম্যাচে এটি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিলেটের পঞ্চম জয়। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থান থেকে দুইয়ে উঠে এসেছে তারা। অন্যদিকে, অষ্টম ম্যাচে চতুর্থ হারে নেমে গেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে রংপুরকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দেয় সিলেট। ফলে ব্যাটারদের সামনে লক্ষ্য ছিল বেশ সহজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন ও তৌফিক খান উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৫৪ রান যোগ করেন।

তৌফিক ২২ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৩ রান করে আউট হন। আরিফুল ইসলাম করেন ২৬ বলে ২১ রান। শেষ দিকে এক ওভারে দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা উত্তেজনা ফেরান নাহিদ রানা। আফিফ হোসেন (১৫ বলে ১২) ও ইথান ব্রুকস (০) টানা দুই বলে ফেরেন। তবে ইমন ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং একই সঙ্গে ফিফটি পূর্ণ করেন। ৪১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান সিলেট অধিনায়ক মিরাজ। শুরু থেকেই চাপের মুখে পড়ে রাইডার্স। ইনিংসের প্রথম রান ওঠার আগেই কাইল মায়ার্সকে ফিরিয়ে দেন সিলেটের বোলাররা। এরপর ২৭ রানের মধ্যেই পড়ে যায় তিন উইকেট। আগের ম্যাচে ৯৭ রান করা তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন।

পুরো ইনিংসজুড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ৬৭ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেট পড়ে ৭৬ রানে। এরপর মাত্র ২০ রান যোগ করতেই আরও চার ব্যাটার সাজঘরে ফেরেন, তৈরি হয় দ্রুত অলআউটের শঙ্কা। মাহমুদউল্লাহ রিয়াদের ২৯ রানে কিছুটা রক্ষা পায় দলীয় স্কোর। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় রংপুর।

রংপুরের হয়ে মাত্র চার ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। তিন ব্যাটার ফিরেছেন শূন্য রানে। খুশদিল শাহ সর্বোচ্চ ৩০ রান করেন। লিটন দাস ২২ ও ইফতিখার আহমেদ করেন ১৭ রান।

সিলেটের বোলিংয়ে নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট। মঈন আলী শিকার করেন ২টি এবং সালমান ইরশাদ পান ১টি উইকেট।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!