AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির ই-মেইল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৮ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির ই-মেইল

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের। উইকেটকিপার হিসেবে লিটন দাসের সঙ্গে দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত দল হলো— লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!