AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিশ্বকাপ

আফগানিস্তানের দল ঘোষণা, অধিনায়ক রশিদ খান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

আফগানিস্তানের দল ঘোষণা, অধিনায়ক রশিদ খান

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে রশিদ খানকে অধিনায়কে করে আজ ১৫ সদস্যের ১৫ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

একই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে।

গত অক্টোবরে বাংলাদেশ সফরে জায়গা না পাওয়া পেসার ফজলহক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। পাশাপাশি অফ স্পিনার মুজিব উর রেহমান ও পেসার নাভিন-উল-হককেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুজিবকে মূল স্কোয়াডে রাখায় আরেক স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের জায়গা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। সেখানে তার সঙ্গে আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলতে না পারা নাভিন ফিরেছেন কাঁধের চোট কাটিয়ে। আফগানিস্তানের হয়ে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।
২০২৪ সালে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। আইসিসি টুর্নামেন্টে এটিই দলটির সর্বোচ্চ সাফল্য।

আফগানিস্তান দল

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রেহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি এবং আবদুল্লাহ আহমদজাই।

রিজার্ভ: আল্লাহ গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ে ৮ ফেব্রুয়ারি আফগানদের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

Link copied!