AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অঙ্কন-জাকেরের জুটিতে লড়াকু পুঁজি পেল নোয়াখালী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৩০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

অঙ্কন-জাকেরের জুটিতে লড়াকু পুঁজি পেল নোয়াখালী

ব্যাটিং ব্যর্থতায় বিপিএলের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। দ্বিতীয় ম্যাচেও শুরুটা ছিল ভয়াবহ। তবে কঠিন পরিস্থিতিতে দৃঢ়তা দেখিয়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন।

দ্বাদশ বিপিএলে নিজের প্রথম অর্ধশতক তুলে নিয়ে নোয়াখালীকে ৭ উইকেটে ১৪৩ রানে পৌঁছে দেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৬১ রানের অপরাজিত ইনিংসে তিনি খেলেছেন ৩টি ছক্কা ও একটি চার। দ্রুতগতির না হলেও দায়িত্বশীল ইনিংস খেলে অ্যাঙ্করের ভূমিকা পালন করেন অঙ্কন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। দলীয় ৯ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। প্রথম বলেই ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। উইকেটের পেছনে দারুণ ক্যাচ ধরেন পারভেজ হোসেন ইমন।

পরের ওভারেই আক্রমণে ঝড় তোলেন খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে হাবিবুর রহমান সোহান ও হায়দার আলিকে সাজঘরে ফেরান এই পেসার।

চাপে পড়ে যাওয়া দলকে কিছুটা সামাল দেন অধিনায়ক সৈকত আলী। তিনি করেন ২৪ রান। তবে নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া তখনও কঠিন হয়ে পড়ে।

৫ উইকেটে ৭০ রানে থাকা নোয়াখালীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন অঙ্কন ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে তাদের ৬৬ রানের জুটিতে লড়াকু অবস্থানে পৌঁছায় দলটি। জাকের ২৪ রান করে খালেদের বলে আউট হলে সেই জুটি ভাঙে।

শেষ ওভারে টানা দুই বলে জাকের ও রেজাউর রহমান রাজাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন খালেদ আহমেদ। যদিও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। তবে ৪ ওভারে ২৩ রান খরচ করে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি একটি মেডেন ওভার করে নোয়াখালীর রান সীমিত রাখতে বড় ভূমিকা রাখেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!