AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিল সিলেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩০ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

ইমনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিল সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করার সুযোগ পায় স্বাগতিক সিলেট টাইটান্স। রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের শক্ত সংগ্রহ গড়ে সিলেট।

ইনিংসের শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন সাইম আইয়ুব। পাওয়ার প্লের মধ্যেই ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে আউট হন পাকিস্তানি এই ওপেনার। তার বিদায়ের সময় দলীয় সংগ্রহ ছিল ৩৬ রান। এরপর হজরতউল্লাহ জাজাই ২০ রান করলেও বড় ইনিংস গড়তে পারেননি।

জাজাইয়ের সঙ্গে ওপেনার রনি তালুকদার ৩২ রানের একটি জুটি গড়েন। পরে ক্রিজে নামেন পারভেজ হোসেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় না হলেও দুজনে মিলে ২৫ বলে ৩৬ রান যোগ করেন।

এরপর আফিফ হোসেনের সঙ্গে জুটি বেঁধে ইনিংসের গতি বাড়ান ইমন। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ৮৬ রানের সেই জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ফিফটি পূর্ণ করেন। তিনি অপরাজিত থাকেন ৬৫ রানে, যেখানে ৩৩ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করে আউট হন।

রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!