AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাফুফে কে স্পনসর করার সুযোগগুলো খতিয়ে দেখতে হবে: ইউরোপীয় ইউনিয়ন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:১১ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

বাফুফে কে স্পনসর করার সুযোগগুলো খতিয়ে দেখতে হবে: ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলার আজ বাফুফে ভবনে সৌজন্য সফর করেন। দুই পক্ষ একসঙ্গে ভবিষ্যতে কাজ করার আশা ব্যক্ত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‍‍`আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পনসর করার সুযোগগুলো খতিয়ে দেখতে—এটাই বড় খবর। আজকের আলোচনা ছিল প্রাথমিক।‍‍` 

ফুটবল দেশের জনপ্রিয় খেলা। ফুটবল ফেডারেশন শীর্ষ ফেডারেশনের একটি। ফুটবল ও ফেডারেশন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‍‍`বাফুফের জন্য আমাদের কাছে রেডিমেড কোনো সমাধান নেই। তবে আমরা আলোচনা ও সম্পৃক্ততায় আনন্দিত এবং কীভাবে বাস্তব পরিবর্তন আনা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের নিজ নিজ ফেডারেশনগুলোর সঙ্গে বাফুফেকে যুক্ত করে দিতে প্রস্তুত।‍‍`

বিশ্ব ফুটবলে পাওয়ার হাউস ইউরোপ। সেই ইউরোপের ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগমন অবশ্যই ইতিবাচক বিষয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‍‍`আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে, বিশেষ করে আমাদের মহিলা টিম ম্যানেজার এবং মহিলা রেফারিদের সাথে আমাদের মতবিনিময় বৈঠক হলো আমাদের অনারেবল হেড অফ ডেলিগেশন অফ ইউরোপীয় ইউনিয়ন মিস্টার মিলারের সাথে। আজকে মূলত আমরা একটা মতবিনিময় সভা করলাম-আইডিয়াস এক্সচেঞ্জ। (উভয় পক্ষের) অ্যাম্বিশন একই জায়গায়—টু হেল্প ডেভেলপ বাংলাদেশ অ্যান্ড হেল্প ডেভেলপ বাংলাদেশ’স ফুটবল।‍‍`

একুশে/ওজি

Link copied!