AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের টিকিট বিক্রি শুরু রোববার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫৩ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

বিপিএলের টিকিট বিক্রি শুরু রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি রোববার থেকে শুরু হচ্ছে।  বিকেল ৪টা থেকে অনলাইনে টিকিট কাটার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট পর্বে এবার কেবলমাত্র অনলাইন মাধ্যমেই টিকিট বিক্রি করা হবে। ফলে স্টেডিয়ামে কোনো টিকিট বুথ চালু থাকবে না। টিকিট কিনতে দর্শকদের প্রবেশ করতে হবে http://www.gobcbticket.com.bd ওয়েবসাইটে।

এই পর্বে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের (আপার ও লোয়ার) আসনগুলোর টিকিটের মূল্য সর্বোচ্চ ২,০০০ টাকা। ক্লাব হাউস (আপার) স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা, শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ার টিকিট রাখা হয়েছে ২০০ টাকা। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে চালু করা ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ৬০০ টাকা।

বিপিএলের সিলেট পর্বে অংশ নিচ্ছেন দেশের নামকরা ক্রিকেটারদের পাশাপাশি একাধিক বিদেশি তারকা খেলোয়াড়। তাই দর্শকদের স্বাচ্ছন্দ্যে ম্যাচ উপভোগ নিশ্চিত করতে আগেভাগেই অনলাইনে টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!