AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৪ পিএম, ২৫ জুন, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

সম্প্রতি পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার পাল্টা সফরে আগামী জুলাই মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান। বুধবার (২৫ জুন) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয়টি ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিবি ও পিসিবির এক বৈঠকে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশের চলমান শ্রীলঙ্কা সফর শেষেই এই সিরিজ মাঠে গড়াবে। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে হারের পর তৃতীয় ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয় টাইগাররা। এর আগেও ২০২০ ও ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!