AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৭:১৭ পিএম, ১৯ মার্চ, ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভায় জানানো হয়, দেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি। এই কারণে শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ঈদ উদযাপিত হবে।

ঈদের তারিখ নিশ্চিত হওয়ায় রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়েছে, পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসহ সারা দেশের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পাশাপাশি সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!