AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজ শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৯ এএম, ১১ জুন, ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ জুন (সৌদি সময়) পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২০ হাজার ৩৫৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৮ হাজার ৪৯৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ফিরিয়েছে ৮ হাজার ৩৯ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৩ হাজার ৯১ জন হাজি।

হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত পরিচালিত ১১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫০টি, সৌদি এয়ারলাইনস ৪৬টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২০টি ফ্লাইট।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী।

মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলোর মাধ্যমে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৭৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৩১৫টি সেবা দেওয়া হয়েছে।

এ পর্যন্ত সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন—সৌদি ন্যাশনাল হাসপাতালে ১০ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে ১ জন, কিং ফয়সাল হাসপাতালে ১ জন, সৌদি জার্মান হাসপাতালে ১ জন, কেয়ার মেডিক্যালে ৩ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন, হায়াত ন্যাশনাল হাসপাতালে ১ জন, কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন ।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!