AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:২৫ পিএম, ২৬ মে, ২০২৬

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবের আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। মঙ্গলবার (৯ জিলহজ) ভোর থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজযাত্রীরা দিনভর ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মশগুল রয়েছেন। ইসলামী বিধান অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ।

এর আগে সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরা মিনার তাঁবুশহর থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন।

আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। পরে মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে গেছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন। আরাফাতে সমবেত মুসল্লিদের মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরাও রয়েছেন।

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানকার জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়ে’ ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!