AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
১০:২৮ পিএম, ১৪ জুন, ২০২৬

মদনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদনে নিজের ও তার পিতার বিরুদ্ধে প্রচারিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন হাসান আল বান্না।

রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জুন একটি ফেসবুক আইডি থেকে তার ও তার পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং অপপ্রচারমূলক তথ্য প্রকাশ করা হয়।

পরবর্তীতে  একই ধরনের অভিযোগভিত্তিক প্রতিবেদন প্রচার করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা  বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

হাসান আল বান্না বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোনো তফসিল এখনো ঘোষণা হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক প্রতিপক্ষকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি দাবি করেন, অভিযোগের পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে, যারা তার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দের রাজনৈতিক জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অভিযোগে উল্লেখিত নাসিম খানের সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার দাবি, প্রায় দেড় বছর আগে তাদের প্রতিষ্ঠান থেকে বাকিতে নির্মাণসামগ্রী নেওয়ার পরও পাওনা টাকা পরিশোধ না করায় দোকানের ম্যানেজার টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেই ঘটনাকেই রাজনৈতিক রূপ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

হাসান আল বান্না বলেন, তিনি ও তার পিতা দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ কারণে কিছু অসাধু একটি চক্র তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান এবং সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।.

 

একুশে সংবাদ/ওজি

Link copied!