AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় মসজিদে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৩:৫১ পিএম, ১৮ মার্চ, ২০২৬

জাতীয় মসজিদে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। প্রয়োজনে বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী জামাতগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের বিষয়টি মাথায় রেখে জামাতগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!