AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুস্বাদু মুরগির মাংসের টিকিয়ার রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:৫৬ পিএম, ১৬ জুন, ২০২৬

সুস্বাদু মুরগির মাংসের টিকিয়ার রেসিপি

মুরগির মাংস দিয়ে সুস্বাদু অনেক ধরনের খাবার বানানো যায়। এর ভেতরে সবচেয়ে মজাদার একটি হলো মুরগির মাংসের টিকিয়া। টক-ঝাল সসের সঙ্গে তো বটেই, পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সঙ্গেও এই টিকিয়া খেতে বেশ দারুন মজা লাগে।

বাড়িতে অতিথি এলে, ঘরোয়া কোনো আয়োজনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন মুরগির মাংসের সুস্বাদু এই পদ। চলুন জেনে নেওয়া যাক মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংসের কিমা- আধা কেজি

বুটের ডাল সেদ্ধ- ১ কাপ

পেঁয়াজ কুচি- আধা কাপ

গরম মসলা গুঁড়া- পরিমাণমতো

আদা-রসুন বাটা- ২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- স্বাদমতো

ডিম- ১টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাংসের কিমা ও সেদ্ধ করা বুটের ডাল ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, গরম মসলা ও লবণ মিশিয়ে নিন। এই পর্যায়ে ডিমটি ভেঙে মাখিয়ে নিন। প্যানে তেল গরম হতে দিন।

এবার মিশ্রণ থেকে টিকিয়ার আকারে গড়ে অল্প আঁচে দুই পিঠ সোনালি করে ভেজে তুলুন। পছন্দের যেকোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!