AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস-ট্যাক্সি সংঘর্ষে নিহত ১০



দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস-ট্যাক্সি সংঘর্ষে নিহত ১০

দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের স্ট্যান্ডার্টনের নিকটবর্তী আর-৩৯ সড়কে একটি বাস ও মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহত সবাই ট্যাক্সির যাত্রী ও চালক।

বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আর-৩৯ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে ট্যাক্সিচালকসহ ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের মতে, চালকের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন গতিও দুর্ঘটনার অন্যতম কারণ।

এমপুমালাঙ্গা প্রদেশের এমইসি জ্যাকি ম্যাসি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!